শিরোনাম

বাগেরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় সেনাসদস্য সাকিব ইমনের দাফন সম্পন্ন

বাগেরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় সেনাসদস্য সাকিব ইমনের দাফন সম্পন্ন

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. সাকিব ইমন (২৬)-এর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চরগ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

নিহত সাকিব ইমন বেমরতা ইউনিয়নের চরগ্রামের বাসিন্দা ও সাবেক সেনাসদস্য কবির ডাকুয়ার একমাত্র ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজারের ঝিলংজা দরগাপাড়া স্টেশনের পূর্ব পাশে ট্রেনিং পয়েন্ট এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর