শিরোনাম

গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাককর্মীকে ধর্ষণ

গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাককর্মীকে ধর্ষণ

গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে  তিনজনকে আটক করেছে পুলিশ।আটক ব্যক্তিরা হলো, বাছেদ মিয়া, সোলেমান ও আশরাফুল। গত ১৪ নভেম্বর  রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন বিকেলে ওই নারী পোশাককর্মী রতনপুর রেলস্টেশন এলাকায় বেড়াতে যান। সেখানে তার কারখানার সুপারভাইজারের সঙ্গে দেখা হলে কথাবার্তার একপর্যায়ে কয়েকজন যুবক তাদের পাশের একটি জঙ্গলে নিয়ে আটকে রাখে। পরে ওই নারী সহকর্মীকে ছেড়ে দিয়ে তারা ওই নারী শ্রমিককে  জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।  ওই নারী আত্মরক্ষার জন্য দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।

 গত রাতে বিষয়টি পুলিশকে জানানো হলে রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। ভুক্তভোগী নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

 

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর