শিরোনাম

ফকিরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

ফকিরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

 বাগেরহাটের ফকিরহাটে সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২১ মিনিটে মোটরসাইকেলে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যান।

এ ঘটনার ছয় সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মোটরসাইকেলে আসা দুই যুবককে পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখা যায়। হামলার পরপরই তারা পালিয়ে যান।

আমির হামজা সাথিলের বাড়ি উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায়। ঘটনার সময় বাড়িতে তার চাচা ও পরিবারের অন্য সদস্যরা ছিলেন। পেট্রোল বোমাগুলো বাড়ির সামনের রাস্তায় বিস্ফোরিত হয়। এতে ঘরবাড়ি কিংবা কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ নাশকতা ঘটিয়েছে, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর