শিরোনাম

সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সভা ও সম্মাননা প্রদান

সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সভা ও সম্মাননা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে আল ফারুক একাডেমি, সৈয়দপুর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।

একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. সৈয়দ মাসুদ হোসেন এবং সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বক্তারা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও ইতিহাসচেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় জুলাই যোদ্ধাদের সম্মাননা জানিয়ে ক্রেস্ট ও স্মারক প্রদান করেন অতিথিরা।

শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর