শিরোনাম

৭ নভেম্বরের মধ্য দিয়ে মানুষ প্রকৃত স্বাধীনতার পথ খুঁজে পায়: রিজভী

৭ নভেম্বরের মধ্য দিয়ে মানুষ প্রকৃত স্বাধীনতার পথ খুঁজে পায়: রিজভী

৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব শক্তিশালী করার অঙ্গীকার খুঁজে পেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে সারা জাতি নতুন করে পথের দিশা পেয়েছিল।

শনিবার (৭ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দুই-তিন মিনিটের মধ্যে গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। আইন করে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়। এরপর ক্ষমতাসীনদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান ও রক্তপাতের পরিস্থিতি তৈরি হয়।

তিনি বলেন, দেশকে এক অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছিল। চারদিকে অনিশ্চয়তা ও শঙ্কা বিরাজ করছিল। সে সময় জনগণের আকাঙ্ক্ষা ছিল প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ পাওয়া। জিয়াউর রহমান সেই আকাঙ্ক্ষা পূরণ করেছিলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, ২৩ নভেম্বর জিয়াউর রহমান ও তাঁর পরিবারকে ক্যান্টনমেন্টের বাসায় বন্দি করে রাখা হয়। এতে স্বাধীন জাতি হিসেবে দেশের মানুষের বিকশিত হওয়ার আশা-আকাঙ্ক্ষা হতাশায় নিমজ্জিত হয়। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্তি পান। তাঁর মুক্তির মধ্য দিয়ে সারা জাতি আবার নতুন করে পথের দিশা খুঁজে পায়।

রিজভী বলেন, শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনে এগিয়ে যায় এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তাঁর নেতৃত্বেই দেশের মানুষ বহুদলীয় গণতন্ত্র ফিরে পায়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর