শিরোনাম
কোস্টগার্ডের দুর্ধর্ষ অভিযান

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার ৪ জেলেকে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের মাছ ও কাঁকড়া শিকারে গিয়ে বনদস্যুদের কাছে অপহরণের শিকার ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার (১২ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় বনদস্যুদের  উপস্থিতির তথ্য পেয়ে কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান ওই  এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতদের কাছে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের রেখে বনের ভিতরে পালিয়ে যায়। 

উদ্ধার হওয়া জেলেরা জানায়, তারা সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সুন্দরবনের বনদস্যু সম্রাট বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং মুক্তিপণ আদায়ের জন্য  জিম্মি করে রাখে।

উদ্ধারকৃত জেলেরা হচ্ছে মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) এবং ইমামুল মল্লিক (২২) সকলেই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর