শিরোনাম

মেলান্দহে আওয়ামী লীগের কর্মকাণ্ড ও মাদক সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

মেলান্দহে আওয়ামী লীগের কর্মকাণ্ড ও মাদক সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদক সন্ত্রাসের অভিযোগ তুলে জামালপুরের মেলান্দহে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৬ অক্টোবর) উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মহিরামকুল এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

মিছিলটি মহিরামকুল মোড় থেকে শুরু হয়ে মহিরামকুল বাজার ও জামালপুর-মাদারগঞ্জ সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আকন্দ, সহসাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম দিদার, সহদপ্তর সম্পাদক শাহজামাল, সদস্য জাকির হোসেন জেকেরুল্লাহ ও মিনহাজ উদ্দিন বাবু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন বিএসসি ও ওয়াসিফ বিল্লাহ মটো, উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক ডা. মফিজ উদ্দিন এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সেলিম মিয়া।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর