শিরোনাম

কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

"আগে নিজেকে বদলাই, তবেই বদলে যাবে সমাজ, বদলে যাবে দেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী আদর্শের পেশাজীবীদের সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদ-এর বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে বসুরহাটের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত কাউন্সিলে সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন, কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে কাউন্সিলর নির্বাচন, ৩০ জুন ২০২৬ পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বামনী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এ.এস.এম. কামাল উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জগন্নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম ও মেরিন অফিসার খালেদ আবু জুবায়েদ

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আবিদুর রহমান। এছাড়া বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবদুল করিম, হাজারীহাট হাইস্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ শেখ সাদী ভূঞা, নোয়াখালী এম এ রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক আবদুল হান্নান, কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ ফরিদ আহম্মদ, চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী জাফর উল্যাহ, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক নূর আহম্মদ, শিক্ষক জয়নাল আবেদীন, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমেদ, রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ একরামুল হক, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম, বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের এক্সট্রা মোহরার মোহাম্মদ আলী লিটন, প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশন-এর সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞা, প্রকৌশলী মোহাম্মদ হারুন, শিক্ষক মোহাম্মদ নুরুল হুদা, প্রধান শিক্ষক আবদুল করিম, শিক্ষক সামছুল আলম, শিক্ষক জহির উদ্দিন আহাম্মদ, শিক্ষক ওমর ফারুক সোহাগ, ব্যবসায়ী ফখরুদ্দিন সোহাগ এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ইকবাল হোসেন

কাউন্সিলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে সংগঠনের প্রবাসী সদস্যদের পক্ষ থেকেও ভার্চুয়াল মাধ্যমে শুভেচ্ছা ও সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, সুইডেন, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পাওয়ায় ড. আবিদুর রহমান এবং কোম্পানীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হওয়ায় অধ্যক্ষ নাজিম উদ্দিন ফারুক, অ্যাডভোকেট এনামুল হক খোকন, জাফর উল্যাহসাইফুল ইসলাম-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বক্তারা বলেন, পেশাজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে দেশ-বিদেশে অবস্থানরত সদস্যদের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। কাউন্সিল শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর