শিরোনাম

শাহ আমানতে এক ফ্লাইটে ১,৮০২ কার্টন সিগারেট ও ১৩ আইফোন আটক

শাহ আমানতে এক ফ্লাইটে ১,৮০২ কার্টন সিগারেট ও ১৩ আইফোন আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক ফ্লাইটে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোন আটক করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক ফ্লাইট থেকেই ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়। আটক পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG148 ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটের যাত্রী ও ব্যাগেজে বিশেষ নজরদারি শুরু করেন কাস্টমস কর্মকর্তারা।

অভিযানে যাত্রী MD. Moinul Abdin-এর কাছ থেকে Platinum ব্র্যান্ডের ২৪৯ কার্টন ও Mond ব্র্যান্ডের ১৫ কার্টনসহ মোট ২৬৪ কার্টন সিগারেট এবং চারটি আইফোন আটক করা হয়।

যাত্রী Abdul Mannan-এর কাছ থেকে Platinum ব্র্যান্ডের ২৩৩ কার্টন ও Mond ব্র্যান্ডের ১৩ কার্টনসহ মোট ২৪৬ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়।

অন্য যাত্রী Nurul Alam Riyad-এর কাছ থেকে Platinum ব্র্যান্ডের ২৬৫ কার্টন ও Eassy ব্র্যান্ডের সাত কার্টনসহ মোট ২৭২ কার্টন সিগারেট এবং পাঁচটি আইফোন আটক করা হয়।

ব্যাগেজ বেল্টে মিলল আরও ১,০২০ কার্টন

অভিযানের সবচেয়ে বড় চালানটি পাওয়া যায় বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে। একই ফ্লাইটে আসা মালিকানাবিহীন ব্যাগেজ থেকে Platinum ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট আটক করা হয়।

সব মিলিয়ে এক ফ্লাইট থেকে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন আটক করা হয়েছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, আটক সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। ৬২১ শতাংশ TTI অনুযায়ী এর প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা।

অন্যদিকে, ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা এবং ৫৮ শতাংশ TTI অনুযায়ী প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা।

সব মিলিয়ে আটক পণ্যের শুল্ক-করসহ মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা

সিআইআইডির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সিগারেট আটকের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। একই ফ্লাইটের একাধিক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আইফোন এবং মালিকানাবিহীন ব্যাগেজে আরও ১ হাজারের বেশি কার্টন সিগারেট পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

চোরাচালান প্রতিরোধ, রাজস্ব সুরক্ষা এবং বিমানবন্দর ব্যবহার করে অবৈধ পণ্য আনার অপচেষ্টা ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর