শিরোনাম

রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল আজ, তদন্ত চূড়ান্ত পর্যায়ে

রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল আজ, তদন্ত চূড়ান্ত পর্যায়ে

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে পৌঁছেছে। ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পাওয়ার পর মামলার চার্জশিট আজই আদালতে জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ফরেনসিক প্রতিবেদন যাচাই-বাছাই শেষে চার্জশিট প্রস্তুতের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পল্লবী থানার তদন্ত কর্মকর্তা এসআই অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ বলেন, প্রয়োজনীয় আলামত ও পরীক্ষার রিপোর্ট সংগ্রহ সম্পন্ন হয়েছে।

এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ঈদের আগেই চার্জশিট দাখিল সম্ভব হলে ঈদের পরপরই বিচারিক কার্যক্রম শুরু করা হবে। সরকার মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত সূত্রের দাবি, ঘটনার পর আলামত নষ্টের চেষ্টা করে অভিযুক্ত পালিয়ে যান।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর