শিরোনাম

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বারবার নির্বাচিত হবে: হাবিবুল ইসলাম হাবিব

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বারবার নির্বাচিত হবে: হাবিবুল ইসলাম হাবিব

‘করব কাজ, গড়ব দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ’ স্লোগানে সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী নির্বাচনেও বিজয়ী হবে।

তিনি দলীয় নেতাকর্মীদের দেশের গণতন্ত্র ও উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় সভায় বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলীয় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে সাতক্ষীরার রাজপথ।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর