বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনাও অনুষ্ঠিত হয়।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ২টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোবারেক হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফকিরহাট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুন হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষক প্রশিক্ষক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরঞ্জিত হালদার, আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ শিকদার, ম্যানেজিং কমিটির সহসভাপতি কাজী শাহেন শাহ মিথুন, ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী, ম্যানেজিং কমিটির সদস্য মুসলিমা খাতুন, শেখ তাহেরুল ইসলাম, মো. আছাফুর রহমান, নাছিমা খাতুন, শিউলি খাতুন, শেখ সেলিম ভূঁইয়া, সাহানারা খাতুন ও ফকির মহিদুল হক। এ সময় সহকারী শিক্ষক সবুজ দাশ, সেলিম রেজা ও সেলিম উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তৃষা খাতুন, আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা কুট্টি মল্লিক, মো. আলমগীর হোসেন, বিএনপি নেতা শেখ নওশের আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক প্রহলাদ চন্দ্র দেবনাথ, রীতা রানী রায়, ঢালী আল মামুন মুর্তজা, খালেদা খানম, শেখ মজনুর রহমান, শেখ আব্দুল হামিদ, শেখ শাহাদাৎ হোসেন, তারানা খাতুন, শর্মিলা শিকদার, লক্ষী ধর, রুমানা আক্তার, সানজিদা আক্তার ও তামান্না সারমিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপহার দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।