শিরোনাম

মুসলিম বন্ধুর জানাজা চলছে। দূরে দাঁড়িয়ে নীরবে তা দেখছেন তাঁর হিন্দু বন্ধু।

মুসলিম বন্ধুর জানাজা চলছে। দূরে দাঁড়িয়ে নীরবে তা দেখছেন তাঁর হিন্দু বন্ধু।

দুজনের বয়সই ৭০ বছর। মুসলিম বন্ধুর নাম আব্দুল হাকিম ডাকুয়া। বার্ধক্যজনিত অসুস্থতায় মারা গেছেন তিনি। বন্ধুর মৃত্যুর খবর শুনে ছুটে এসেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু সুরেশ।বন্ধুর জানাজা চলছিল। ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুটা দূরে একটি সেতুর ওপর নীরবে দাঁড়িয়ে ছিলেন সুরেশ।

সুরেশ বলেন, ‘আমরা একসঙ্গে বড় হয়েছি, খেলাধুলা করেছি। কত স্মৃতি আমাদের! সুখে-দুঃখে সব সময় একে অপরের পাশে ছিলাম। আজ আমার সেই বাল্যবন্ধু আর নেই। ওর মৃত্যুর খবর শুনেই ছুটে এসেছি। জানি, সে আর ফিরে আসবে না। তবুও শেষবারের মতো বন্ধুকে একনজর দেখতে চেয়েছি।’

ঘটনাটি বরিশালের উজিরপুরের । আমি মনে করি, ভিন্ন ধর্মের একজন মানুষ যখন আপনার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন, আপনার সুখে-দুঃখে পাশে থাকেন এবং আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন, তখন সেটি আপনার মানবিক আচরণেরই স্বীকৃতি। আমার আচরণে যদি অন্য ধর্মের একজন মানুষও মুগ্ধ হন, তাহলে সেটি আমার ধর্মের জন্যও ইতিবাচক পরিচয়। কারণ, ধর্ম মানুষের প্রতি আচরণের মধ্য দিয়েও প্রকাশ পায়।

আমার বিশ্বাস, দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক অটুট রেখে আব্দুল হাকিম ও সুরেশ দুজনই নিজ নিজ ধর্মের মানবিক সৌন্দর্যকে তুলে ধরেছেন। মানুষ হিসেবেও তাঁরা দুজনই ভালো। কারণ, যার বন্ধু এবং বাড়ির কাজের মানুষ দীর্ঘদিনের, তিনি নিশ্চয়ই সম্পর্কের মূল্য দিতে জানেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর