শিরোনাম

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ভোমরা স্থলবন্দরে একদিনের আমদানি-রপ্তানি বন্ধ

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ভোমরা স্থলবন্দরে একদিনের আমদানি-রপ্তানি বন্ধ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (৫ আগস্ট) ভোমরা স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে না। ফলে এদিন আমদানি-রপ্তানি, পণ্য খালাসসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বিষয়টি নিশ্চিত করে জানান, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন এবং ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ছুটির দিন হওয়ায় বন্দরে কোনো ধরনের আমদানি-রপ্তানি বা পণ্য খালাস কার্যক্রম পরিচালিত হবে না। তবে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি পুনরায় শুরু হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর