প্রতিনিধি, সৈয়দপুর, নীলফামারী: দিনাজপুরের পার্বতীপুরে সাপের কামড়ে জাহানারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের সোনাপুকুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগম ওই গ্রামের মৃত মনির উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রান্নার কাজে ব্যবহারের জন্য কলাবাগান থেকে শুকনো পাতা সংগ্রহ করতে যান জাহানারা বেগম। এ সময় একটি সাপ তাঁকে কামড় দেয়। পরে সাপের কামড়ে তাঁর মৃত্যু হয়।