শিরোনাম
দায় স্বীকার হুতিদের

রিয়াদের পর এবার দাম্মাম বিমানবন্দরে হামলা

রিয়াদের পর এবার দাম্মাম বিমানবন্দরে হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার এক দিন না পেরোতেই এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দরটি হামলার লক্ষ্যবস্তু হয় বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর বিমানবন্দরের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি নিরূপণ এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে এসব কার্যক্রম পরিচালনা করছে। তবে প্রাথমিক ঘোষণায় হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হয়নি।

হামলার দায় স্বীকার হুতিদের

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাম্মাম বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছেন। একই সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দর এবং দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর দুটি স্থাপনায় হামলারও দাবি করেছেন তিনি।

তবে হুতিদের দাবি করা সব হামলার তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর