শিরোনাম

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ফতুল্লার ৬ প্রবাসীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ফতুল্লার ৬ প্রবাসীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা একটি দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে তারা বের হতে না পেরে ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকায়। তাদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুইজনের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

ঘটনার কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এদিকে, এ মর্মান্তিক ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর