শিরোনাম

মেসির উত্তরসূরি হিসেবে ছেলের জন্য যে তরুণকে বেছে নিলেন মা

মেসির উত্তরসূরি হিসেবে ছেলের জন্য যে তরুণকে বেছে নিলেন মা

বছরের শেষ ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলটির ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে লিওনেল মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির দায়িত্ব কে সামলাবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা। এবার সেই আলোচনায় উঠে এসেছে তরুণ ফরোয়ার্ড নিকো পাজের নাম। মেসির মা সেলিয়া কুচিত্তিনিও মনে করেন, তার ছেলের যোগ্য উত্তরসূরি হতে পারেন এই তরুণ।

সম্প্রতি রেডিও লা রেডকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই এক অজানা ঘটনা সামনে এনেছেন আর্জেন্টাইন ফ্যাশন ডিজাইনার ও ফুটবল বিশ্লেষক ফ্যাবিয়ান পাজ। তিনি নিকো পাজের চাচা। তার দাবি, মেসির শেষ ম্যাচের পর নিকোর সঙ্গে দেখা হয়েছিল সেলিয়ার। সেসময় আবেগাপ্লুত হয়ে নিকোকে নিজের ছেলের উত্তরসূরি বলে অভিহিত করেছিলেন তিনি।

ঘটনাটি স্মরণ করে ফ্যাবিয়ান বলেন, ‘মেসির বিদায়ী ম্যাচে আমি যখন তাকে (নিকো) দেখতে গিয়েছিলাম, তখন সে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসে। সেখানে মেসির মা ছিলেন। তিনি আবেগে ভেঙে পড়েছিলেন, কাঁদছিলেন। নিকো তাকে চিনত বলে এগিয়ে গিয়ে শুভেচ্ছা জানায়। তখন তিনি নিকোর হাত ধরে বলেন, “তুমিই আমার ছেলের উত্তরসূরি।’

গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়টি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচটি শেষ হওয়ার পর ড্রেসিংরুমের বাইরে সেলিয়ার সঙ্গে দেখা হয় নিকোর। তবে মেসির উত্তরসূরি হওয়ার মতো বড় স্বীকৃতি পেলেও বিষয়টি নিয়ে খুব একটা ভাবেন না এই তরুণ ফুটবলার।

ফ্যাবিয়ানের ভাষ্য, নিকো বেশ শান্ত স্বভাবের এবং মাটির কাছাকাছি থাকতে পছন্দ করে। নিজেকে কখনো মেসির উত্তরসূরি মনে করে না সে। বরং মেসির সঙ্গে দেখা করা এবং একই দলে তার সঙ্গে খেলার সুযোগকেই জীবনের বড় অর্জন হিসেবে দেখে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর