শিরোনাম
কিশোরগঞ্জে কাদের সিদ্দিকী

‘জামায়াতের অধঃপতনের কারণ তাদের ইতিহাস’

‘জামায়াতের অধঃপতনের কারণ তাদের ইতিহাস’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক অধঃপতনের কারণ তাদের অতীত ইতিহাস। তিনি দাবি করেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের শেষ পর্যায় পর্যন্ত দলটি ব্রিটিশদের পক্ষে ছিল এবং মুক্তিযুদ্ধের সময়ও স্বাধীনতার পরিবর্তে পাকিস্তানের পক্ষ নিয়েছিল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি প্রয়াত আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, “জামায়াতে ইসলামী একটি দুর্ভাগা দল। ব্রিটিশবিরোধী আন্দোলনের শেষ দিন পর্যন্ত তারা ব্রিটিশদের পক্ষে ছিল। মুক্তিযুদ্ধের সময়ও স্বাধীনতার পক্ষে না দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছিল। এ কারণেই তাদের এত অধঃপতন হয়েছে।” তিনি আরও বলেন, “বাংলাদেশ মুক্তিযুদ্ধের হৃদয়।”

ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, দেশের যে ক্ষতি হয়েছে, তার বিচার হলেও তা কম হবে। তবে জুলাই দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ড. ইউনূসকে যে সম্মান দেখিয়েছেন, সেটিকে তিনি রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক নানা সংকট সত্ত্বেও বর্তমান সরকার অধ্যাপক ইউনূসের সময়ের তুলনায় ভালোভাবে দেশ পরিচালনা করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, পরিকল্পিতভাবে এ ধরনের ঘোষণা এলে আওয়ামী লীগের নেতাকর্মীরা উৎসাহিত হতে পারতেন। তবে এখন এ ধরনের গুঞ্জনের কারণে নিরীহ নেতাকর্মীরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন; অনেকেই গ্রেপ্তার হচ্ছেন এবং আইনি জটিলতায় পড়ছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর