শিরোনাম

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, কিশোর শিশু উন্নয়ন কেন্দ্রে

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, কিশোর শিশু উন্নয়ন কেন্দ্রে

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে তিন বছরের এক শিশুকে খেলাধুলার কথা বলে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় হৃদয় বর্মন (১৩) নামে ওই কিশোরকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালতের নির্দেশে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ভূল্লী থানার লাউথুতি (শিয়াপাড়া) গ্রামের ওই শিশুকে হাঁড়ি-পাতিল খেলার কথা বলে ডেকে নিয়ে যায় হৃদয়। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

শিশুটির কান্না ও চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত কিশোর সেখান থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা বিষয়টি জানতে পারেন এবং শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ভূল্লী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা হওয়ার পর ভূল্লী ও দিনাজপুরের বীরগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার রাতে বীরগঞ্জ থেকে অভিযুক্ত কিশোরকে নিরাপদ হেফাজতে নেয়।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরটি ঘটনার কথা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর