শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে কোটি টাকার ভারতীয় মোবাইল উদ্ধার, চালক আটক

চাঁপাইনবাবগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে কোটি টাকার ভারতীয় মোবাইল উদ্ধার, চালক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে অবৈধভাবে আনা এক কোটি ৫ লাখ টাকা মূল্যের ৩৬টি ভারতীয় মোবাইল ফোনসহ পাথরবোঝাই একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকের চালক জসিম শেখকেও আটক করা হয়েছে।

রোববার রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজারের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করেন ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির সদস্যরা। সোমবার দুপুরে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে সোনামসজিদ বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পাথরবোঝাই ট্রাকে তল্লাশি করে পাথরের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৬টি ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ সময় ট্রাকটিতে থাকা ৪০ টন পাথরসহ চালক জসিম শেখকে আটক করা হয়। আটক জসিম শেখ ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর