শিরোনাম

সৈয়দপুরে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, মূল হোতাসহ গ্রেপ্তার ২

সৈয়দপুরে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, মূল হোতাসহ গ্রেপ্তার ২

নীলফামারীর সৈয়দপুরে পুলিশের অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চুরি চক্রের মূল হোতা সাব্বির হোসেন ও চোরাই মোটরসাইকেল কেনার অভিযোগে ফরহাদ হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে প্রথমে মোটরসাইকেল চুরি চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত চিরিরবন্দর এলাকার বাসিন্দা সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সৈয়দপুর শহরের মতির মোড়, ফাইলেরিয়া হাসপাতালের পাশের এলাকার বাসিন্দা ফরহাদ হোসেনের হেফাজত থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় ফরহাদকেও গ্রেপ্তার করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজা জানান, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে থানা পুলিশ কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে। অভিযানে উদ্ধার করা মোটরসাইকেল ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, চোরাই মোটরসাইকেল চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর