শিরোনাম

মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১৮ নভেম্বর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর