শিরোনাম

পঞ্চগড়ে সাহসিকতা ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতি পেলেন রায়হান ইসলাম

পঞ্চগড়ে সাহসিকতা ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতি পেলেন রায়হান ইসলাম

অপারেশনাল কর্মকাণ্ডে সাহসিকতা, দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সম্মাননা ও ইনসিগনিয়া পেয়েছেন পঞ্চগড়ের বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ ওয়ারহাউস ইন্সপেক্টর মো. রায়হান ইসলাম।

গত ২ সেপ্টেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি আনুষ্ঠানিকভাবে সারাদেশের ৪০ জন ফায়ার সার্ভিস কর্মীকে সাহসিকতা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান করেন। রংপুর বিভাগের সম্মাননা পাওয়া চারজনের মধ্যে কর্মকর্তা হিসেবে এ স্বীকৃতি পান মো. রায়হান ইসলাম।

বোদা ফায়ার সার্ভিস স্টেশনের কর্ম এলাকায় অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে যাওয়া এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা নিয়মিত ঘটে থাকে। এসব দুর্ঘটনার খবর পেয়ে রায়হান ইসলাম ও তার নেতৃত্বাধীন দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিভিন্ন অভিযানে সাহসিকতা, দক্ষতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে সংশ্লিষ্টরা জানান।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় মো. রায়হান ইসলাম বলেন, “ভালো কাজের স্বীকৃতি সবাইকে আরও ভালো কাজ করার উৎসাহ জোগায়। এই সম্মাননা পেয়ে আমি আনন্দিত ও খুশি। ভবিষ্যতের জন্য আমার দায়িত্ব আরও বেড়ে গেল।”

তিনি ভবিষ্যতেও নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর