শিরোনাম

ফকিরহাটে ২৪ পিস ইয়াবাসহ যুবক আটক

ফকিরহাটে ২৪ পিস ইয়াবাসহ যুবক আটক

বাগেরহাটের ফকিরহাটে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: ইয়াছিন শেখ লিমন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক লিমন উপজেলার কামটা গ্রামের মৃত মাহাতাব শেখের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় মৌভোগ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দোহাজারী এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ২৪ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয় লিমনকে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে বাগেরহাটের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর