শিরোনাম

নীলসাগর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

নীলসাগর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

নীলফামারী-সৈয়দপুর রেলপথের শিমুলতলী এলাকায় নীলসাগর আন্তনগর ট্রেনের নিচে কাটা পড়ে মীর তানভীর আহমেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাতে চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর আন্তনগর ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তাঁর শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, নিহত মীর তানভীর আহমেদ শিবচর উপজেলার ভদ্রসন বাজার এলাকার মীর বজলুর রশিদের ছেলে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৮ আগস্ট) মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কীভাবে তিনি রেললাইনে এসেছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর