শিরোনাম

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী রাস্তার ওপর জর্দার কৌটায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত জর্দার কৌটাটি পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর