বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
বুধবার (১৪ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভার সাইডলাইনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের কেন্দ্রীয় ব্যাংক রয়্যাল মনিটারি অথরিটি অব ভুটানের (আরএমএ) গভর্নর ইয়াংচেন ছোগিয়েল।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে সার্কফাইন্যান্স (SAARCFINANCE) ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ বৈঠকটিকে ফলপ্রসূ বলে অভিহিত করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং রয়্যাল মনিটারি অথরিটি অব ভুটানের ডেপুটি গভর্নর উগিয়েন চৌদেন উপস্থিত ছিলেন।