শিরোনাম

ঘাটাইলে সরকারি মেয়াদোত্তীর্ণ ওষুধ নদীতে ফেলার চেষ্টা, পিকআপচালক আটক

ঘাটাইলে সরকারি মেয়াদোত্তীর্ণ ওষুধ নদীতে ফেলার চেষ্টা, পিকআপচালক আটক

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার সময় একটি পিকআপভ্যানসহ চালককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বুধবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ একটি পিকআপভ্যানে করে যমুনা নদীতে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পিকআপভ্যানটি আটকে দেন।

এ সময় পিকআপে থাকা সরকারি ওষুধের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে হেফাজতে নেয়।

তবে প্রশ্ন উঠেছে—স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ কীভাবে বাইরে বের হলো, কার নির্দেশে সেগুলো নদীতে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এর পেছনে আরও কেউ জড়িত কি না।

স্থানীয়দের দাবি, মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ নিয়ম অনুযায়ী ধ্বংস বা অপসারণের প্রক্রিয়া থাকার কথা। কিন্তু সেগুলো গোপনে নদীতে ফেলার চেষ্টা করা হয়ে থাকলে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সরকারি ওষুধ হাসপাতাল থেকে বের হওয়ার রহস্য এবং নদীতে ফেলার উদ্যোগের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর