শিরোনাম
প্রতারণা ও হয়রানি এড়াতে যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশে যাবেন যেভাবে
প্রতারণা ও হয়রানি এড়াতে যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশে যাবেন যেভাবে

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের উন্নত দেশে ভ্রমণ, উচ্চশিক্ষা বা স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন অনেক বাংলাদেশির। তবে সঠিক তথ্যের অভাব এবং অসাধু দালালচক্রের প্রতারণার কারণে অনেকেই আর্থিক ও মানসিক ক্ষতির শিকার হন। বিশেষ করে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রতারণার ঘটনা বেশি দেখা যায়।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য প্রধানত দুই ধরনের ভিসা রয়েছে—নন-ইমিগ্র্যান্ট (সাময়িক) ও ইমিগ্র্যান্ট (স্থায়ী) ভিসা। শিক্ষার্থী, পর্যটক, ব্যবসায়ী বা অস্থায়ী কর্মীদের জন্য বিভিন্ন ধরনের নন-ইমিগ্র্যান্ট ভিসা থাকলেও আবেদন প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতার কারণে অনেক আবেদনকারী বিভ্রান্ত হন।
এ অবস্থায় নির্ভরযোগ্য ও অভিজ্ঞ পরামর্শকের সহায়তা নেওয়া গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ভিসা ও আন্তর্জাতিক শিক্ষা পরামর্শ সেবা দিয়ে আসছে এবি কনসালটেন্সি লিমিটেড। প্রতিষ্ঠানটির কর্ণধার সি এম আমিনুল বাহারের তত্ত্বাবধানে ইতোমধ্যে প্রায় ১০ হাজার তরুণ-তরুণী বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও অন্যান্য বৈধ সুযোগে যেতে সক্ষম হয়েছেন বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে তিনি আবেদনকারীদের শুধু ভিসা সংক্রান্ত সহায়তাই নয়, শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভিসা ইন্টারভিউ প্রস্তুতির বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে থাকেন।
সংশ্লিষ্টদের পরামর্শ হলো—বিদেশে যাওয়ার আগে অবশ্যই প্রতিষ্ঠান সম্পর্কে যাচাই-বাছাই করতে হবে, সরকারি নিয়ম মেনে আবেদন করতে হবে এবং কোনো ধরনের অবাস্তব বা শতভাগ ভিসার নিশ্চয়তার মতো প্রতিশ্রুতিতে বিশ্বাস করা যাবে না।

তাদের মতে, সঠিক তথ্য, সচেতনতা এবং পেশাদার পরামর্শের মাধ্যমে বিদেশগামীদের প্রতারণা থেকে রক্ষা করা সম্ভব। এতে শিক্ষার্থী, পর্যটক ও অভিবাসনপ্রত্যাশীরা নিরাপদ ও বৈধ উপায়ে নিজেদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেন।