‘পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় আট্টাকা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ জামান।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়।
সারাদেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনের পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণের কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর আবুল কালাম আজাদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরূপ কুমার লস্কর ও শারমিন নাহার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা আমির মাওলানা এবিএম তৈয়েবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ শিকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফকির মোবারক আলী, ফকির সাইফুল হক, কাজী শাহানশাহ মিথুন, সহকারী শিক্ষক প্রহলাদ চন্দ্র দেবনাথ, শেখ মজনুর রহমান, শেখ আব্দুল হামিদ, খালেদা খানমসহ অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।