নীলফামারীর সৈয়দপুরে নাশকতার মামলায় মোতালেব হোসেন হক (৫৭) নামে আওয়ামী লীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সৈয়দপুর পৌরসভার নিয়ামতপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোতালেব হোসেন হক মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক। বর্তমানে তিনি দল থেকে বহিষ্কৃত বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালে দায়ের করা একটি নাশকতার মামলায় মোতালেব হোসেন হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, “২০২৫ সালের নাশকতার মামলায় মোতালেব হোসেন হককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”