শিরোনাম

কিশোরগঞ্জে রিং জাল চুরি নিয়ে সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জে রিং জাল চুরি নিয়ে সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের স্বজনদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার সকালে স্থানীয় ব্যক্তিদের নিয়ে সালিশের উদ্যোগ নেন বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম।

তবে সালিশ শুরু হওয়ার আগেই গ্রামের সামনের একটি মাঠে দা, বল্লম ও টেটা নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর