শিরোনাম

সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবসে র‍্যালি ও বিনা মূল্যে চিকিৎসাসেবা

সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবসে র‍্যালি ও বিনা মূল্যে চিকিৎসাসেবা

সাতক্ষীরা প্রতিনিধি: ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সার্কিট হাউসের সামনে থেকে র‍্যালিটি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালে গিয়ে শেষ হয়।

সাতক্ষীরা ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মো. দ্বীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান, বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, ডা. শেখ আজিজুর রহমান এবং ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. খালিদ সাইফুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‍্যালি শেষে হাসপাতালে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক মানুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পাশাপাশি তাঁদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং চিকিৎসা বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

আয়োজকেরা জানান, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। নিয়মিত পরীক্ষা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে এ রোগের জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর