শিরোনাম

সৈয়দপুরে স্কাউট লিডার রিফ্রেশার্স কোর্স অনুষ্ঠিত

সৈয়দপুরে স্কাউট লিডার রিফ্রেশার্স কোর্স অনুষ্ঠিত

প্রতিনিধি, সৈয়দপুর, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে স্কাউট লিডার রিফ্রেশার্স কোর্স অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের ইন্টারন্যাশনাল স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) ও বাংলাদেশ রেলওয়ে স্কাউটসের সৈয়দপুর উপ-আঞ্চলিক কমিশনার শাহ সুফী নুর মোহাম্মদ।

বিশেষ অতিথি ছিলেন মো. তৌহিদুল ইসলাম, সিএএন (ইনচার্জ), বাংলাদেশ রেলওয়ে, সৈয়দপুর এবং সহসভাপতি, বাংলাদেশ স্কাউটস, সৈয়দপুর রেলওয়ে জেলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল স্কুল, সৈয়দপুরের অধ্যক্ষ ও ইন্টারন্যাশনাল স্কুল স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি মো. শাবাহাত আলী সাব্বু।

এ সময় উপস্থিত ছিলেন কোর্স লিডার স্কাউটার মো. ফজলুল বারী মল্লিক, এএলটি, গ্রুপ সভাপতি ও কোর্স পরিচালক, খুলনা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ; কোর্স স্টাফ স্কাউটার মো. গোলাম কিবরিয়া মধু, এলটি, বাংলাদেশ স্কাউটস, রেলওয়ে অঞ্চল; স্কাউটার মো. তারেক হাসান সান, এএলটি, গ্রুপ সভাপতি, বিপি রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ, পার্বতীপুর।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্কাউটার নীলুফা ইয়াসমিন লিপি, এএলটি, ইউনিট লিডার, ইন্টারন্যাশনাল স্কুল, সৈয়দপুর; স্কাউটার মো. আব্দুল মান্নান, উডব্যাজার সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, লালমনিরহাট রেলওয়ে জেলা; স্কাউটার মো. রেজাউল করিম, উডব্যাজার ও জেলা স্কাউট লিডার; স্কাউটার মো. আনোয়ার হোসেন, উডব্যাজার সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, সৈয়দপুর রেলওয়ে জেলা এবং স্কাউটার জামিল, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, পার্বতীপুর।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর