শিরোনাম
শাপলা চত্বর হত্যাকাণ্ড

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে পরবর্তী শুনানির জন্য ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিশেষ শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

এদিন সকালে মামলায় গ্রেপ্তার ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে কারাগারে থাকা আরও দুই আসামিসহ মোট ১১ আসামিকে আগামী ৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত।

এর আগে গত ২৭ জুলাই শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য ১৬ আগস্ট দিন ধার্য করেছিলেন।

সেই ধারাবাহিকতায় রোববার মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আগামী ৩ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।

মামলায় কারাগারে থাকা আসামিদের মধ্যে ডা. দীপু মনিসহ ৯ জনকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। আগামী শুনানিতে মোট ১১ আসামিকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে বলে মামলার সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে। তাঁদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর