শিরোনাম

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিলেন যুবলীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিলেন যুবলীগ নেতা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম হাওলাদার (৪২) কারাগার থেকে প্যারোলে সাময়িক মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে বাগেরহাট জেলা কারাগার কর্তৃপক্ষ নাশকতা মামলায় আটক জাহিদুল ইসলাম হাওলাদারকে মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি দেয়। পরে তিনি নিজ উপজেলার খারইখালী গ্রামে গিয়ে তার মা সবেজান বিবির জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার সবেজান বিবি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মায়ের মৃত্যুর পর পরিবারের সদস্যরা জাহিদুল ইসলামের প্যারোলে মুক্তির আবেদন করেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে নির্ধারিত সময়ের জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়।

জানাজা ও দাফন শেষে প্যারোলের শর্ত অনুযায়ী জাহিদুল ইসলামকে পুনরায় বাগেরহাট জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচলিত বিধি অনুসরণ এবং প্রয়োজনীয় অনুমোদনের ভিত্তিতে মানবিক কারণে তাকে সাময়িকভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর