শিরোনাম

সৈয়দপুরে নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

সৈয়দপুরে নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইন্টারন্যাশনাল স্কুল, সৈয়দপুরের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে কবিতা আবৃত্তি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশনের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের নির্বাহী সদস্য মো. ফারুক ঢালী। সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুরের অধ্যক্ষ মো. শাবাহাত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া জাহিদ রুদানা।

অনুষ্ঠানে বক্তারা কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য, মানবতা ও দেশপ্রেমের বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষার্থীরা কবির কালজয়ী কবিতা আবৃত্তির মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আলোচনায় বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে নজরুলের অসামান্য অবদান, বিদ্রোহী চেতনা ও মানবতাবাদী দর্শনের গুরুত্ব তুলে ধরা হয়।

পরে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি মো. ফারুক ঢালী শিক্ষার্থীদের জাতীয় কবির সাহিত্যকর্ম ও জীবনাদর্শ সম্পর্কে জানার পাশাপাশি তাঁর সাম্য, মানবতা, দেশপ্রেম এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনাকে নিজেদের জীবনে ধারণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর