হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে ভর্তির পর মন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তাঁর এনজিওগ্রাম সম্পন্ন করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুকে ব্যথা অনুভবের পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এনজিওগ্রাম শেষে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।