শিরোনাম

সৈয়দপুরে ড্রিমপ্লাসের এমডি তৌহিদ গ্রেপ্তার

সৈয়দপুরে ড্রিমপ্লাসের এমডি তৌহিদ গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুর শহরের ড্রিমপ্লাস হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তৌহিদার রহমান তৌহিদকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা-পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) রাতে শহরের ড্রিমপ্লাস হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, তৌহিদার রহমান তৌহিদের বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় জারি করা পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রিমপ্লাস হোটেল অ্যান্ড রিসোর্টে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর