শিরোনাম

নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় জরিমানা

নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় জরিমানা

প্রতিনিধি, সৈয়দপুর, নীলফামারী:  নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় নীলফামারীতে দুটি যানবাহন থেকে ১হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বাইপাস সড়ক এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম শাহ আরেফিন এবং প্রসিকিউটর হিসেবে ছিলেন জেলা পরিবেশ কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

অভিযানকালে দুটি যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ পাওয়া যাওয়ায় ১হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর