শিরোনাম

নীলফামারী জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

নীলফামারী জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

প্রতিনিধি, সৈয়দপুর, নীলফামারী: নীলফামারী জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, টার্নআউট, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) আয়োজিত এ প্যারেডে সালামি গ্রহণ ও পরিদর্শন করেন নীলফামারীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।

পুলিশ লাইন্স একাডেমিতে প্যারেড পরিদর্শনকালে তিনি উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের শারীরিক ফিটনেস, টার্নআউট, ড্রেস রুলস অনুসরণ, স্বাস্থ্যসচেতনতা, পোশাক ও লজিস্টিকসের যথাযথ ব্যবহার এবং পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে করণীয় ও বর্জনীয় বিষয়েও তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফারুক আহমেদ, পিপিএম-সেবা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ কে এম ওহিদুন্নবি এবং পুলিশ লাইন্সের আরআই মো. মোফাজ্জল হোসেন সরকার। এ ছাড়া জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর