শিরোনাম

১৩ বছরের শিশুকে ধর্ষণ, জামালপুরে যুবকের ১০ বছরের আটকাদেশ

১৩ বছরের শিশুকে ধর্ষণ, জামালপুরে যুবকের ১০ বছরের আটকাদেশ

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে সোহেল (২৮) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সোহেল জামালপুর সদর উপজেলার জালালেরপাড়া এলাকার সুলতানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৩ ডিসেম্বর রাতে জালালেরপাড়া এলাকায় শৌচাগারে যাওয়ার সময় ১৩ বছর বয়সী শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করেন সোহেল। এ ঘটনায় দুই দিন পর, ২৫ ডিসেম্বর শিশুটির বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তী সময়ে বিচারিক কার্যক্রমে নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত সোহেলকে ১০ বছরের আটকাদেশ দেন।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) দিদারুল ইসলাম দিদার বলেন, ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে সোহেলকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলেও জানান তিনি।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর