শিরোনাম

আইন-শৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে বাগেরহাটে আইনমন্ত্রীর মতবিনিময়

আইন-শৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে বাগেরহাটে আইনমন্ত্রীর মতবিনিময়

বাগেরহাট জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা নিয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্প ও প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলার উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত করা, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “বাংলাদেশে যেন ফ্যাসিবাদী শক্তি আবার ফিরে আসতে না পারে। কোনো মা কিংবা স্বজনকে যেন প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় জায়নামাজে বসে কান্না করতে না হয়। মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর