শিরোনাম

ফকিরহাটে ৭ সমবায় সমিতির ২০০ সদস্য পেলেন ৪০০ গাছের চারা

ফকিরহাটে ৭ সমবায় সমিতির ২০০ সদস্য পেলেন ৪০০ গাছের চারা

বাগেরহাটের ফকিরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমবায় সমিতির সদস্যদের মধ্যে ৪০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে ৭টি সমবায় সমিতির ২০০ সদস্যের হাতে এসব চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান।

এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আস্থা মহিলা সমবায় সমিতি, সবুজ কৃষি সমবায় সমিতি, গাবখালী মৎস্যজীবী সমবায় সমিতি, নবজীবন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, ফকিরহাট উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমবায় সমিতি, প্রবাহ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এবং মাসকাটা সাব-প্রজেক্ট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর