শিরোনাম

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেপ্তার

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেপ্তার

কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৮ আগস্ট) ভোরে কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পিবিআইয়ের পুলিশ সুপার (মিডিয়া) আবু ইউসুফ।

তিনি জানান, আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং একই আদেশে পুলিশকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ায় হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এবং তার পলাতক হওয়ার আশঙ্কা থাকায় কেরানীগঞ্জের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে কুমিল্লা আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২২ এপ্রিল হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে ৪ আগস্ট তিনি কারামুক্ত হন।

পরে ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

সেই আদেশের পরিপ্রেক্ষিতেই শনিবার ভোরে হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করে পিবিআই।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর