রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় ৩৬টি মামলা দায়ের হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগ।
ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগ থেকে ২৬, ওয়ারী থেকে ৫৩, মতিঝিল থেকে ৩৭, তেজগাঁও থেকে ৫৫, মিরপুর থেকে ৬৯, গুলশান থেকে ৩৫ এবং উত্তরা বিভাগ থেকে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, ১ হাজার ১৫৫ টাকা, ৮টি মোবাইল ফোন এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।