নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় জিআরপি মোড় থেকে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে র্যালিটি বের হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ মো. মাহফুজার রহমান রুবেল, সাধারণ সম্পাদক কামাল ইকবাল ফারুকী, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম, লক্ষণপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সাংবাদিক এম. ওমর ফারুকসহ সংগঠনের সদস্যরা।
কর্মসূচিতে নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি ও সড়কে দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরা হয়।