শিরোনাম

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতিমূলক সভা আজ

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতিমূলক সভা আজ

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে আজ মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বেলা ১১টায় এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট।

আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর