শিরোনাম

সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তাঁর স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট সানজিদা আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ-বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এ ছাড়া নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধানাধীন রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, শেখ আব্দুল হান্নান ও তাঁর পরিবারের সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে তাঁদের বিদেশযাত্রা বন্ধ রাখা প্রয়োজন।

এসব কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানায় দুদক। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর